ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০৮/২০২৩ ৭:২৯ এএম

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন দ্বীপে বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের ‘গোয়া মাইট্যা’ নামে সামুদ্রিক মাছ। অত্যন্ত সুস্বাদু এই মাছটি তাৎক্ষণিক সেন্টমার্টিন দ্বীপেই ১৪ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) বিকাল ৫টার দিকে সেন্টমার্টিনদ্বীপের উত্তর পাড়ায় মাছটি ধরা পড়ে।

সেন্টমার্টিন দ্বীপের সৌখিন মাছ শিকারী ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাও. আবুল কালাম বলেন, ‘শখের বশে সেন্টমার্টিন দ্বীপের উত্তর পাড়ায় বড়শি নিয়ে মাছ শিকারে যাই। সাগরে বড়শি ফেলার অল্পক্ষণ পরেই রশিতে টান পড়ে। বহু কষ্টে টেনে দেখি বড় সাইজের ‘গোয়া মাইট্রা’ মাছ। মাছটি সৈকতে তোলার পর মুহূর্তেই বিষয়টি জানাজানি হলে শত শত মানুষ মাছটি দেখার জন্য সৈকতে ভিড় জমান। মো. রফিক মাছটি ১৪ হাজার টাকায় কিনে নেন।

মাছ ক্রেতা সেন্টমার্টিন দ্বীপ ৪ নম্বর ওয়ার্ড পূর্বপাড়ার বাসিন্দা মো. রফিক বলেন, অত্যন্ত সুস্বাদু এই মাছটি আমি ১৪ হাজার টাকায় কিনে নিই। পরে মাছটি কেটে আমরা ১৪ জন মিলে ভাগ করেছি।

এবিষয়ে টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, এই জাতের মাছগুলো অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। সাগরে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা থাকার কারণে মাছ বড় হওয়ার সুযোগ পাচ্ছে। সেই কারণে বঙ্গোপসাগরে এখন বেশি মাছ ধরা পড়ছে।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...
Single Page Footer