প্রকাশিত: ০২/০৮/২০২০ ১:০১ পিএম

কক্সবাজারে সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুর ঘটনায় আনুষ্ঠানিকভাবে এখনই কিছু বলতে চাইছেন না স্বরাষ্ট্রমন্ত্রী। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই ঘটনার বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

আসাদুজ্জামান খান বলেন, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষেই প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসন, পুলিশ ও সামরিক বাহিনীর একজন প্রতিনিধিসহ তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার রাতে মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্ট থেকে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদের মরদেহ উদ্ধার করা হয়। তবে কীভাবে তিনি মারা গেলেন সে বিষয়ে কিছু বলতে রাজি হয়নি পুলিশ।

পাঠকের মতামত

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer