প্রকাশিত: ০৭/০১/২০১৭ ৮:০৭ পিএম

নোয়াখালী প্রতিনিধি::

মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠা বাংলাদেশের সেনাবাহিনী যে কোনো অশুভ শক্তিকে প্রতিহত করতে আগের চেয়ে এখন অনেক বেশি শক্তিশালী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার দুপুরে নোয়াখালীর স্বর্ণদ্বীপ (জাহাইজ্জার চর) এলাকায় ম্যানুভার অনুশীলন মহড়া পরিদর্শন শেষে সেনা সদস্যদের সাথে প্রীতিভোজ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দক্ষ, সুশৃঙ্খল ও সুসংঘটিত বাহিনী হিসেবে সমগ্র বিশ্বে আজ প্রতিষ্ঠিত। সেনাবাহিনী দেশের মানুষের ভরসা ও বিশ্বাসের প্রতীক। তাই পেশাদারিত্বের গুণগত মান ও উন্নয়ন অর্জনের জন্য সেনাবাহিনীর সব সদস্যকে দক্ষ, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে মঙ্গলময় জীবনের অধিকারী হতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে গড়ে ওঠা স্বর্ণদ্বীপ-এ ১১ পদাতিক ডিভিশনের রণকৌশল অনুশীলনের মহড়া দেখে আমি অভিভূত। একই সাথে স্বর্ণদ্বীপ প্রশিক্ষণ এলাকার সুপরিকল্পিত ব্যবহার দেখে আনন্দিত। আমি নিশ্চিত যে, এ প্রশিক্ষণ সেনাবাহিনীর দক্ষতা বৃদ্ধিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। আজকের এ মহড়া সেনাবাহিনীর দক্ষতা ও পেশাদারিত্বেরই প্রতিফলন।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রাণিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, সংসদ সদস্য মোর্শেদ আলম, সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম, সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, জেলা আওয়ামী লীগ সভাপতি আ ন ম খায়রুল আনম চৌধুরী সেলিম, সেনাবাহিনী প্রধান লে. জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ছাড়াও বিমান ও নৌ-বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer