প্রকাশিত: ২৭/১২/২০১৮ ৭:৪৩ এএম

উখিয়া নিউজ ডটকম::
উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার নিকারুজ্জামান চৌধুরী বলেছেন উখিয়ায় সুষ্টু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্টানের জন্য উপজেলা প্রশাসন সচেষ্ট রয়েছে। ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সরকারি অফিসে লাগানো পোষ্টার অপসারন ও আলোকসজ্জা বন্ধ করা হয়েছে। অনিয়ম বন্ধে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। তবুও কেউ যাতে নির্বাচনে আইনশৃঙ্খলা বিরোধী কর্মকান্ড করতে না পারে সেজন্য শান্তি রক্ষায় সবাইকে যার যার অবস্থান থেকে সজাগ থাকতে হবে।

২৬ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাচন অফিসার ও সরকারি কমিশনার (ভুমি) ফকরুল ইসলাম, উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মান্নান,অধ্যক্ষ মিলন বড়ুয়া ও উখিয়া প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ছেনুয়ারা বেগম, হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম,রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী,উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজি,মুক্তিযোদ্ধা কমান্ডার পরিমল বড়ুয়াসহ বিজিবি ও প্রশাসনের কর্মকর্তারা।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...