প্রকাশিত: ১৭/০৯/২০১৯ ৯:২১ এএম

সিলেট নগরীর বুক চিরে বয়ে চলছে সুরমা নদী। সিলেটের ‘প্রাণ’খ্যাত এই নদী দূষণ-দখলে হুমকিতে রয়েছে। নদীতে ময়লা-আবর্জনা ফেলায় এর উভয় তীরই বর্জ্যের ভাগাড়ে রূপ নিয়েছে। এই আবর্জনা পরিষ্কার কর্মসূচিতে অংশ নিয়েছে ব্রিটিশ তিন এমপিসহ কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের ২২ সদস্যের প্রতিনিধি দল।

সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নদীর চাঁদনীঘাট এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন ইংল্যান্ডের কনজারভেটিভ পার্টির পল স্কালি, সংগঠনটির প্রেসিডেন্ট এনি মারগারেট মেইন এবং বব ব্ল্যাকম্যান এমপির নেতৃত্বে প্রতিনিধি দল। চলমান ‘ক্লিন সুরমা গ্রিন সিলেট’ প্রকল্পের সঙ্গে একাত্মতা পোষণ করে এনি মারগারেট মেইন বলেন, ‘সিলেট তথা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। এখানকার তরুণ সমাজ যেভাবে পরিবেশ রক্ষায় এগিয়ে এসেছে, তা আসলেই দৃষ্টান্তস্বরূপ। তাদের কর্মসূচিতে অংশ নিতে পারায় আমরা গর্বিত।’

সুরমা নদীর তীর পরিস্কার-পরিচ্ছন্ন রাখাসহ যে কোনো প্রয়োজনে সিলেট সিটি করপোরেশনকে সহযোগিতার আশ্বাস দিয়েছে সংগঠনটি। সরকারি সহায়তায় সুরমা নদীর দুই তীরে ওয়াকওয়ে নির্মাণ করছে সিলেট সিটি করপোরেশন।

পাঠকের মতামত

বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি জব্দ, আটক হয়নি কোনো চোরাকারবারিঘুমধুম সীমান্তে রাতে বিজিবির অভিযান, ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার

উখিয়ার বালুখালী সীমান্তের কাছাকাছি নাইক্ষ্যংছড়ির ঘুমধুম নয়াপাড়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৪৬ হাজার ...

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট: পুলিশ বলছে-মূল পরিকল্পনাকারী নারী

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের ৫৭ লাখ টাকা লুটের ঘটনায় এক নারীকে মূল পরিকল্পনাকারী ...

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ...
Single Page Footer