প্রকাশিত: ১৬/০৩/২০২০ ৮:২৩ পিএম

মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে স্থলমাইন বিস্ফোরণে মনির উল্লাহ (২৫) নামের এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। নিহত যুবক নাইক্ষ্যংছড়ির নো-ম্যানস ল্যান্ডের রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।

সোমবার (১৬ মার্চ) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

এই বিষয়টি নিশ্চিত করে বান্দরবান নাইক্ষ্যংছড়ি ঘুমধুম শূন্যরেখা রোহিঙ্গা শিবিরের চেয়ারম্যান দিল মোহাম্মদ বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা যাতে ফিরে যেতে না পারে, সেজন্য সীমান্তে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) স্থলমাইন পুঁতে রেখেছে। সোমবার সকালে কাঠ কুড়াতে যাওয়ার সময় স্থলমাইনে তার শিবিরের এক রোহিঙ্গা বিস্ফোরণে মারা গেছে।

সীমান্তে দায়িত্বে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক বিজিবির এক শীর্ষ কর্মকতা বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গার মৃত্যুর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গার মৃত্যুর খবর নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, জিরো পয়েন্টের লাইনে মিয়ানমার অংশে মাইন বিস্ফোরণের ঘটনাটি ঘটে। যা আমাদের আওতার বাইরে।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...
Single Page Footer