প্রকাশিত: ০৭/০৪/২০১৯ ১০:৪২ এএম

উখিয়া নিউজ ডটকম::
বাংলাদেশ সীমান্তের তুমব্রু শূন্য রেখায় অবস্থানরত রোহিঙ্গাদের সরাতে নতুন করে পাঁয়তারা শুরু করেছে মিয়ানমার।

সীমান্তের কাঁটা তার ঘেঁষে রাতে সৈন্য সমাবেশ ও তুমব্রু সেতুর নিচে লোহার রড দিয়ে নেট তৈরি করছে সেনারা।

এতে সীমান্তে বসবাসকারী রোহিঙ্গা ও স্থানীয়দের মাঝে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে এর প্রতিবাদ জানানো হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে প্রায় সাড়ে চার হাজার রোহিঙ্গা পালিয়ে এসে শূন্য রেখায় আশ্রয় নেয়।

এসব রোহিঙ্গাকে মানবিক সহায়তা দিয়ে আসছে রেডক্রস। শূন্য রেখায় বসবাসকারী রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ জানান, তাদের সরাতে নতুন করে পাঁয়তারা শুরু করেছে মিয়ানমার।

এ কারণে তুমব্রু খালে সেতু নির্মাণ এবং এর নিচে লোহার নেট তৈরি করছে। এছাড়া বিনা উস্কানিতে শুক্রবার থেকে কাঁটা তারের বেড়া ঘেঁষে সেনা, বিজিপির টহল জোরদার করেছে মিয়ানমার।

ঘুনধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একে জাহাঙ্গীর আজিজ জানান, তুমব্রু খালে ব্রিজ নির্মাণের কারণে উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে রোহিঙ্গা ও স্থানীয়রা।

এখন দেখছি ব্রিজের নিচে লোহার রড দিয়ে নেট তৈরি করা হচ্ছে। এর ফলে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...