প্রকাশিত: ০১/০৯/২০১৯ ৮:০৩ এএম
ফাইল ছবি

ফাইল ছবি
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের প্রকৃত নাগরিকদের নামের তালিকা (এনআরসি) শনিবার প্রকাশিত হয়েছে। তালিকায় চূড়ান্তভাবে ঠাঁই হয়েছে ৩ কোটি ১১ লাখ লোকের। তালিকা থেকে ১৯ লাখ ৬ হাজার মানুষ বাদ পড়েছে।

আসামে নাগরিকদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশের পর সিলেট সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

একই সঙ্গে সিলেট সীমান্তে কড়া সতর্কতা জারি করা হয়েছে। সিলেটের সীমান্তবর্তী কোনো এলাকা দিয়ে এনআরসিতে বাদ পড়া কেউ যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করে বিজিবির সিলেট সেক্টরের কমান্ডার কর্নেল এ এম খায়রুল বলেন, শনিবার আসামের এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় বাদ পড়েছেন প্রায় ১৯ লাখ মানুষ। এনআরসির তালিকায় বাদ পড়া লোকজন যাতে বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য সিলেট জেলার সবকয়টি সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। সেই সঙ্গে সীমান্তে সতর্ক অবস্থায় রাখা হয়েছে বিজিবি সদস্যদের।

বিজিবির সেক্টর কমান্ডার খায়রুল আরও বলেন, সীমান্তে বিজিবি সদস্যদের সতর্ক অবস্থায় রাখার পাশাপাশি স্থানীয় লোকজনকেও সচেতনতামূলক বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে।

পাঠকের মতামত

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...
Single Page Footer