উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১/০২/২০২৪ ৭:১০ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্তে বিজিবির উদ্ধার করা অবিস্ফোরিত দু’টি মর্টার শেল নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিটের একটি টিম।
রবিবার (১১ফেব্রুয়ারি) বেলা চারটার দিকে তুমব্রু সড়কের ২০০ গজ দূরে ব্রিজ ও সড়কের পাশে এই দু’টি মর্টার শেল নিষ্ক্রিয় করা হয়।

স্থানীয় ও ৩৪, বিজিবি সূত্রে জানা গেছে, গেল দু’দিন আগে তুমব্রু সীমান্তে ৩৯ পিলার সংলগ্ন জমিতে ও তুমব্রু বিওপি সংলগ্ন ব্রিজের ওপর অক্ষত অবস্থায় অবিস্ফোরিত দু’টি আরপিজি প্রপেলেড গ্রেনেড উদ্ধার করা হয়। সেটি সাধারণ মানুষের চলাচল পথ বন্ধ সড়কের পাশে নিরাপদ স্থানে রাখেন তুমব্রু বিওপি। আজ বেলা চারটা দিকে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিটের টিম এসে তুমব্রু সড়কের ব্রিজ ও জমির পাশে উদ্ধারকৃত দু’টি মর্টার শেল নিষ্ক্রিয় করে।

ঘুমধুম ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, দু’দিন আগে উদ্ধারকৃত আরপিজি প্রপেলেড গ্রেনেড দু’টি সেনাবাহিনীর বোমা বিস্ফোরকের টিম এনে বিস্ফোরণ ঘটানো হয়েছে। বর্তমানে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

ঘুমধুমের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, সীমান্তের পরিস্থিতি অবনতি হওয়ার পর স্বাভাবিকভাবে মানুষের মাঝে কিছুটা স্বস্তির ফিরেছে। কিন্তু এখনও সীমান্তে বসবাসকারীদের মাঝে পুরোপুরি আতঙ্ক কাটেনি।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...