ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/০৫/২০২৫ ২:৩৬ পিএম
ফাইল ছবি

নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে পাহাড়ে বাঁশ কাটতে গিয়ে আরাকান আর্মির পুঁতেরাখা স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশী নাগরিক গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের নাম মনসুর আহমেদ (২৬)। সে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (০১ মে) দুপুর ১২ টার দিকে সীমান্তের তুইঙ্গাঝিরি বিওপির কাছাকাছি ৩৯ নম্বর পিলার সংলগ্ন মিয়ানমারের কাঁটাতারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক স্থানীয়দের বরাত দিয়ে সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিক আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ তুইঙ্গাঝিরি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের ৩৯ নম্বর পিলার সংলগ্ন কাঁটাতারের পার্শ্ববর্তী স্থানে মিয়ানমারের অভ্যন্তরে বাঁশ কাটার সময় স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনায় বাংলাদেশি একজন নাগরিক গুরুতর আহত হয়। তার বাম পায়ের আঙুল ও পাতা বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

উল্লেখ্য যে আরাকান আর্মির পুঁতেরাখা স্থলমাইন বিস্ফোরণে গত কয়েক মাসে অন্ততপক্ষে ২০জনের অধিক বাংলাদেশী নাগরিক গুরুতর আহত হয়েছে বলে জানা যায়।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...