উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০/০২/২০২৪ ১১:১২ পিএম , আপডেট: ১০/০২/২০২৪ ১১:১৪ পিএম

মিয়ানমারে সংঘাতের মধ্যে বাংলাদেশে অস্ত্রসহ প্রবেশ করা ২৩ রোহিঙ্গাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে চেয়েছে পুলিশ।

শনিবার কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তাদের হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে। আবেদনটি আমলে আগামী রোববার শুনানির দিন রেখেছেন বিচারক ফাহমিদা সাত্তারের আদালত।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, অস্ত্রসহ আটক ২৩ জন রোহিঙ্গাকে বিজিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের আদালতে সোপর্দ করে ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে।

‘তারা কেনো অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করে হামলা করতে চেয়েছে তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি তাদের ক্যাম্পে কি কার্যক্রম রয়েছে তাও খোঁজ নেয়া হবে।’— বলেন উখিয়ার ওসি।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...