প্রকাশিত: ২৪/০৬/২০১৯ ৭:০০ এএম

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম ও পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে এবার সরাসরি যুক্ত হতে চলেছে পূণ্যভূমি সিলেট। আগামী জুলাই মাসের শেষদিকে এই রুটে উড়বে বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। এ রুটে ফ্লাইট চালু হলে দু’অঞ্চলের বাণিজ্য ও পর্যটকের সংখ্যা বাড়বে বলে আশা ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।
জানা যায়, সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে কোনো ফ্লাইট না থাকায় যাত্রীদের যেমন সময় অপচয় হয়, তেমনি ভোগান্তিও হয়। সেই ভোগান্তি লাঘবে প্রথম কোনো এয়ারলাইন্স হিসেবে ফ্লাইট চালু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। দিনক্ষণ ঠিক না হলেও জুলাই মাসের শেষের দিকেই ফ্লাইট চালু হবে বলে নিশ্চিত করেছে ইউএস-বাংলা কর্তৃপক্ষ।
মানুষের আর্থিক সক্ষমতা বাড়ায় দেশের অভ্যন্তরে আকাশপথে ভ্রমণ জনপ্রিয় হয়ে উঠছে। সময় বাঁচাতে মানুষ প্লেনে যাত্রা করতেই স্বাচ্ছন্দ্যবোধ করে। সিলেটের মানুষের চাহিদা থাকায় এ ফ্লাইট চালু করা হচ্ছে বলে জানিয়েছে ইউএস-বাংলা কর্তৃপক্ষ। তবে রুট দু’টির ভাড়া কিংবা ফ্লাইট টাইম এখনো নির্ধারিত হয়নি।
এয়ারলাইন্সটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশের পরিচয় বহনকারী প্রতিষ্ঠান। শুধু মুনাফা করা উদ্দেশ্য নয়, মানুষকে সেবা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে অনেক রুট চালু করেছি।
তিনি বলেন, সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজারের যাতায়াত করতে এ রুট চালু করছি। সিলেটের অনেকে অনুরোধ করেছিলেন, যাতে এ রুটে ফ্লাইট চালু করি। তাই সিলেটবাসীর চাহিদার কথা বিবেচনা করে এ রুটে আগামী জুলাই মাসে ফ্লাইট চালু করা হবে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...