প্রকাশিত: ২৩/০৫/২০১৬ ১০:৫৮ পিএম

ligসিরাজগঞ্জ: জেলার উল্লাপাড়া ও সলঙ্গায় উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১১ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকে  দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব প্রার্থী দল মনোনীতদের বিরুদ্ধে বিদ্রোহী চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

সোমবার (২৩ মে) বিকেলে সলঙ্গা থানা আওয়ামীগের সভাপতি আলহাজ রায়হান গফুর এতথ্য নিশ্চিত করেন।

বহিষ্কৃতরা হলেন- উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী ও উপজেলা কৃষকলীগের সভাপতি খোরশেদ আলম, মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মক্কা, পূর্নিমাগাঁতী ইউনিয়নের ৮নং আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস.এম রাশেদুল হাসান রাশেদ, উধুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুল জলিল, বড়পাঙ্গাসী ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক আলতাফ হোসেন, সলপ ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোজাম্মেল হক, দুর্গানগর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য আব্দুস সামাদ, বাঙ্গালা ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ইউনুস আলী নসু, সলঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য শফি কামাল শফি, রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলতাব হোসেন সরকার, সলঙ্গা থানা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও আমিরুল ইসলাম আরিফ।

সলঙ্গা থানা আওয়ামীগের সভাপতি জানান, মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অমান্য ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলীয় প্রার্থীর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত ২২ মে সলঙ্গা থানার ২ ইউনিয়নের ৩ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এরআগে ২২ মে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস স্বাক্ষরিত উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ককে প্রদত্ত চিঠিতে বলা হয়েছে, উল্লিখিত বিদ্রোহী প্রার্থীরা আওয়ামীলীগের কেন্দ্রীয় ইউনিয়ন পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ডের নির্দেশনা অমান্য করায় দলের গঠনতন্ত্র অনুযায়ী তাদেরকে দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হল।

পাঠকের মতামত

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...
Single Page Footer