প্রকাশিত: ১৮/০৭/২০২১ ৯:৪৬ এএম

ঢাকায় পৌঁছেছে সিনোফার্মের ২০ লাখ করোনাভাইরাসের টিকা। বাংলাদেশ বিমানের বিশেষ দুইটি ফ্লাইটে এ টিকা হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

প্রথম চালানটি আসে শনিবার (১৭ জুলাই) ১১টা ৩৫ মিনিটে। দ্বিতীয় চালানটি রাত ৩টার দিকে আসে।

এর আগে চলতি মাসের শুরুতেই চীন থেকে ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছায়। চীনের সিনোফার্ম থেকে তিন কোটি ডোজ টিকা কেনার চুক্তি করেছে সরকার। ধাপে ধাপে আসবে এ সব টিকা।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান টিকার আসার বিষয়টি আগেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, চীন থেকে ২০ লাখ ডোজ টিকা দু’টি পৃথক কনসাইনমেন্ট রাত ১১টা ৩৫ মিনিটে ঢাকার বিমানবন্দরে এসে পৌঁছেছে।

এর আগে শনিবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদা সাবরিনা ফ্লোরা এক বিজ্ঞপ্তির
মাধ্যমে জানান, চীন থেকে ২০ লাখ ডোজ টিকা দু’টি পৃথক কনসাইনমেন্ট ঢাকার বিমানবন্দরে এসে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এমএনসিঅ্যান্ডএইচ) ডা. মো.শামসুল হক বলছেন, ১০ লাখ ডোজ টিকা এসেছে। আমরা সেগুলো আনলোড করছি।

এর আগে গত ১৪ জুলাই চীনের ওষুধ কোম্পানি সিনোফার্ম থেকে দেড় কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব অনুমোদন করে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

সে সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছিলেন, এসব টিকা আগের চুক্তি মূল্যের চেয়ে কম দামে কেনা হচ্ছে। আইন মন্ত্রণালয়ের ভেটিংসহ সব ধরনের প্রক্রিয়া অনুসরণ করে টিকা কেনা হচ্ছে।

তবে কত দামে এসব টিকা কেনা হচ্ছে তা প্রকাশ করেননি তিনি।

শনিবার (১৭ জুলাই) সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, বাণিজ্যিকভাবে কেনা প্রথম চালানে ১০ লাখ ডোজ টিকা নিয়ে একটি উড়োজাহাজ ৬টা ৪৬ মিনিটে বেইজিং এয়ারপোর্ট ছেড়েছে। দ্বিতীয় চালানে বাকি ১০ লাখ ডোজ টিকা নিয়ে আরেকটি উড়োজাহাজ ৯টা ৪৫ মিনিটে বেইজিং এয়ারপোর্ট ছাড়বে।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ১১ লাখ ১২ হাজার ৮৫৫ জন মানুষ করোনা টিকার আওতায় এসেছে। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৬৮ লাখ ১৩ হাজার ১৫০ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৯৯ হাজার ৭০৫ জন

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer