প্রকাশিত: ০৪/১১/২০২১ ৯:২০ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ ২ দিনের সফরে শুক্রবার ৫ নভেম্বর কক্সবাজার আসছেন।

সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ শুক্রবার সকাল ১০ টা ৩৫ মিনিটে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন। পরে তিনি স্থানীয় একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেবেন। একইদিন বিকেল ৩ টায় কক্সবাজারে ডিপিএইচই কর্তৃক নির্মাণাধীন সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করবেন।

সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ শনিবার ৬ নভেম্বর সকাল ১১ টায় বাঁকখালী নদীতে এলজিইডি কর্তৃক নির্মাণাধীন ব্রিজের কাজ পরিদর্শন করবেন। বিকেল ৩ টায় তিনি স্থানীয় এক কর্মসূচীতে যোগ দেবেন।একইদিন বিকেল ৫ টা ৫৫ মিনিটে তিনি ২ দিনের সফর শেষে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে সিনিয়র সচিবের একান্ত সচিব মোঃ শরীফুল আলম তানভীর প্রেরিত সফরসূচিতে জানা গেছে।

পাঠকের মতামত

ফেসবুক পোস্টে সাঈদ মুহাম্মদ আনোয়ারনীরবতার সীমা পেরিয়েছে, এবার তথ্য-প্রমাণে জবাব দেব

উখিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে ...
Single Page Footer