প্রকাশিত: ৩১/০৮/২০২০ ৫:২৭ পিএম

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুকসহ সাত পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে জানানো হয়েছে, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুককে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় বদলি করা হয়েছে। বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা’র পুলিশ একাডেমির জিআইজি মো. আবদুল্লাহেল বাকীকে সিআইডির ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। আর চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. মাহবুবুর রহমানকে শিল্পাঞ্চল পুলিশ ইউনিটে বদলি করা হয়েছে।

বদলিপ্রাপ্ত অন্যদের মধ্যে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক জামিল আহমদকে সিআইডির ডিআইজি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেনকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, সিআইডির ডিআইজি ইমতিয়াজ আহমেদকে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক ও ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরকে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার দায়িত্ব দেয়া হয়েছে।

পাঠকের মতামত

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer