লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল
কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

নগরের ইপিজেড ব্যারিস্টার কলেজ রোড থেকে চুরি হওয়া মোটরসাইকেল কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয় চোর চক্রের চার সদস্যকেও।
তারা হলো– মো. জিয়াউদ্দিন প্রকাশ পিয়ারু (২৫), হাসানুর রহমান ইমন (১৬), মো. রবিউল হাসান হৃদয় (২৬) ও আবুল হাসেম (৩৫)। গত শনিবার তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ নভেম্বর রাতে ইপিজেড থানার ব্যারিস্টার কলেজ রোডে অবস্থিত একটি ভবনের নিচতলার গ্যারেজ থেকে ডিসকভার ১২৫ সিসি একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় চোর চক্রের সদস্যরা। মোটরসাইকেলটির মালিক সিইপিজেডের একটি কারখানার কর্মী আনসার উদ্দিন। ধৃত চারজনের মধ্যে জিয়াউদ্দিন থেকে বাকিরা মোটরসাইকেলটি ক্রয় করে ইঞ্জিন ও চেসিস ঘষামাজা করে পরবর্তী ক্রেতার কাছে বিক্রির জন্য প্রস্তুত করে।
পাঠকের মতামত