প্রকাশিত: ০৩/০১/২০২২ ৮:০৬ এএম

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ও এপিবিএনের সদর দপ্তর অফিস পরিদর্শন করেন সিআইডির অতিরিক্ত আইজিপি মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া।

রবিবার বেলা ১১ ঘটিকায় সিআইডি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোঃ মাহবুবুর রহমান ভূইয়া বিপিএম পিপিএম ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তর পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন কক্সবাজার জেলা পুলিশ সুপার জনাব মোঃ হাসানুজ্জামান পিপিএম এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার জনাব মোঃ ফয়সাল আহমেদ।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তরে পৌঁছালে অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মো: নাইমুল হক এবং অন্যান্য কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অতিরিক্ত আইজিপি মহোদয় কে হাউজ গার্ড সালামী দেয়া হয়। পরবর্তীতে অতিরিক্ত আইজিপি মহোদয় উপস্থিত সকল অফিসারদের সাথে রোহিঙ্গা ক্যাম্পের আইন-শৃঙ্খলা বিষয় নিয়ে মতবিনিময় করেন। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মো:নাইমুল হক এ সময় অতিরিক্ত আইজিপি মহোদয় কে তার ব্যাটালিয়ন এর পক্ষ থেকে ক্রেস্ট এবং অন্যান্য উপহার সামগ্রী প্রদান করেন।

বেলা ১২ টায় অতিরিক্ত আইজিপি মহোদয় কুতুপালং পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন এবং ক্যাম্পে কর্মরত এপিবিএন এর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে রোহিঙ্গা ক্যাম্প বিষয়ক মতবিনিময় করেন। পরবর্তীতে তিনি রোহিঙ্গা ক্যাম্প এর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

বেলা দুইটার দিকে তিনি কক্সবাজার ফিরে যান এবং বিকেল চার ঘটিকায় কক্সবাজারস্থ পুলিশের সকল ইউনিট প্রধানগণের সাথে আইন-শৃঙ্খলা জনিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...