প্রকাশিত: ১৮/১২/২০১৯ ১:২৪ পিএম

দেশী বিদেশী সংস্থাগুলো বাংলাদেশে অবস্থানরত অসহায় রোহিঙ্গাদের ফ্রিতে যেসব খাবার-পণ্য সাহায্য করছে সেই সাহায্যের সামগ্রী রোহিঙ্গারা বেশি লাভের আসায় গোপনে বিক্রি করে দিচ্ছে। সরজমিনে টেকনাফ এলাকা ঘুরে দেখা যায়, ফ্রিতে পাওয়া খাবার রাস্তায় কিংবা দোকানে বসে বিক্রি করা হচ্ছে ঐ এলাকার মানুষের কাছে।

কথা হয় রোহিঙ্গা ফরিদের সঙ্গে। তিনি বলেন, আমরা বিদেশী অনেক দামি খাবার ও সামগ্রী সাহায্য পাই। এসবের মধ্যে অনেক খাবার আমরা খাই না। এসব দামি খাবার আমরা ক্যাম্পের বাহিরে নিয়ে বিক্রি করি। সামগ্রীগুলোর গায়ে দাম দেওয়া নেই। ফ্রি লেখা আছে। সেক্ষেত্রে কেমন দামে বিক্রি করেন পণ্যেগুলো। এমন প্রশ্নের জবাবে রোহিঙ্গা ফরিদ বলেন, এসব পণ্যের গায়ে দাম দেওয়া নেই। কোন জিনিসের কত দাম হবে এর ধারণাও নেই আমাদের। এ কারণে যার কাছ থেকে যেমন পাই সে দামে দিয়ে দেই।

টেকনাফের লঞ্চ ঘাটের দোকানে দেখা যায়, রোহিঙ্গাদের ফ্রিতে দেওয়া আমেরিকান ও ইতালিয়ান কিছু পণ্য। দোকানদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, সাহায্যের খাবার আমরা কম দামে কিনে পর্যটকদের কাছে কম দামে বিক্রি করি। কেউ বাধা দেয় না।

পাঠকের মতামত

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer