প্রকাশিত: ২৮/১২/২০১৮ ৩:১০ পিএম

ঢাকা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলামকে সমর্থন দিয়েছে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

সালমা ইসলাম জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। শিল্পপতি ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল তার স্বামী। ঢাকা-১ আসন থেকে নির্বাচনে লড়ছেন সালমা। এই আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন সালমান এফ রহমান; যিনি বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও বেসরকারি খাতের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান।

এ ছাড়া বগুড়া-৭ আসনে রেজাউল করিম ও জয়পুরহাট-১ আসনে আলেয়া বেগমকে সমর্থন দিয়েছে বিএনপি।

পর্যায়ক্রমে বাকি শূন্য আসনগুলোতেও প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন শায়রুল কবির খান।

তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে ইতোমধ্যে প্রচার-প্রচারণা পর্ব শেষ হয়েছে। এরইমধ্যে গতকাল ঢাকা-১৭ আসন ছেড়ে দেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আর তার একদিন পরই সালমাকে সমর্থন দিল বিএনপি।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...