প্রকাশিত: ১৯/০৫/২০১৭ ১০:৪৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫৬ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
রাজধানী ঢাকার চাঞ্চল্যকর বনানী ধর্ষণ ঘটনায় জড়িত আপন জুয়েলার্স পরিবারের সদস্যদের বিপদ-আপদ থেকে রক্ষার জন্য কক্সবাজারের মসজিদে জুম্মার নামাজে মোনাজাত করা হয়েছে। এমনকি ধর্ষকদের রক্ষার জন্য মসজিদে বিশেষ কোরান খতমেরও ব্যবস্থা করা হয়েছে। কক্সবাজার শহরের দুটি ঐতিহ্যবাহী মসজিদের জুম্মার নামাজে ধর্ষকদের রক্ষার জন্য এমন ধর্মীয় প্রার্থনায় উপস্থিত মুসল্লিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

জানা গেছে, কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী বায়তুশ শরফ জামে মসজিদ ও বদর মোকাম জামে মসজিদের জুম্মার নামাজে ইমামদ্বয় এমনসব প্রার্থনা করেন। মোনাজাতে প্রার্থনার পরপরই মসজিদের মুসল্লিরা তীব্র সমালোচনা করতে থাকেন। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করা হচ্ছে।

এ প্রসঙ্গে বায়তুশ শরফ জামে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, “আমি আজ শুক্রবার সকালে চট্টগ্রাম এসেছি। আমিও শুনেছি বিষয়টি। ” তিনি বলেন, “খোঁজ নিয়ে জেনেছি মসজিদের খতিব মওলানা রিদওয়ানুল হককে আপন জুয়েলার্সের একজন ঘনিষ্ঠ আত্মীয় মোনাজাতের সময় আকস্মিক একটি স্লিপ ধরিয়ে দিয়ে মোনাজাত করিয়ে নেন। মোনাজাতের পর মসজিদের খতিব অবশ্য বিষয়টির ভুল স্বীকার করেছেন। ”

অপরদিকে শহরের বদরমোকাম মসজিদের পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ হেলাল উদ্দিন কালের কণ্ঠকে বলেন, “ঢাকা থেকে আসা কয়েকজন ব্যক্তি মসজিদের ইমাম মওলানা ইউনুছ ফরাজীকে আপন জুয়েলার্সের জন্য দোয়া করতে বলেন। ইমাম সহজ-সরল মনে তাই করেছেন। ” তিনি বলেন, “ঢাকা থেকে আসা লোকজন বদরমোকাম মসজিদের ইমামকে নগদ টাকা দিয়ে কোরান খতমেরও আয়োজন করেন। গতকাল আছরের নামাজের আগে খতমও পড়ানো হয় মসজিদটিতে। ”
সূত্র : কালের কন্ঠ

পাঠকের মতামত

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer