ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০৩/২০২৬ ১০:৪২ পিএম

কক্সবাজার জেলা জাতীয় ছাত্রশক্তির মুখপাত্র জিনিয়া শারমিন রিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার ৪ মার্চ সংগঠনের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মিকাত হোসেনের স্বাক্ষরিত এক লিখিত নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, গত ২ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে জিনিয়া শারমিন রিয়ার নামে কিছু অভিযোগ প্রকাশিত হয়েছে। বিষয়টি সংগঠনের দৃষ্টিগোচর হয়েছে।

সংগঠনের আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশনায় তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে ব্যাখ্যা প্রদানের জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে,আগামী তিন দিনের মধ্যে লিখিত বক্তব্যসহ আহ্বায়ক ও সদস্য সচিবের নিকট সরাসরি উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে।নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

পাঠকের মতামত

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ...

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর বনবিভাগের বড় অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক

অতিথি পাখি শিকার, ফাঁদে আটকে বিক্রি হচ্ছে হাটবাজারে—উখিয়ার এমন চিত্র নিয়ে উখিয়া নিউজ ডটকমে সংবাদ ...

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষএগারো দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক ...