প্রকাশিত: ১৫/০৫/২০১৭ ৩:১২ পিএম

নিজস্ব প্রতিবেদক::
প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ঘোষনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারের বিগত দিনের ও চলমান উন্নয়ন কর্মকান্ড প্রচারের নির্দেশনার পর থেকে উখিয়া-টেকনাফে উন্নয়নের যে ধারাবাহিকতা তার প্রচার চালাচ্ছে। উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদির ব্যক্তিগত ফেসবুক পেইজে গত কয়েকদিন যাবত উখিয়া-টেকনাফের উন্নয়নের চিত্র তুলে ধরছেন। প্রতিদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন, রাস্তা সহ নানা অবকাঠামোগত উন্নয়নের চিত্র তুলে ধরছেন।
সংসদ সদস্যের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উখিয়া-টেকনাফের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। এই প্রচারনার মাধ্যমে সরকারের উন্নয়নের প্রচারের পাশাপাশি সাধারন মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি হচ্ছে।
উখিয়া উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ইমাম হোসেন জানান, তরুনরা এখন তথ্য প্রযুক্তি নির্ভর। তাই সরকারের উন্নয়ন তুলে ধরার জন্য মাননীয় সংসদ সদস্যের এই উদ্যোগকে তিনি স্বাগত জানান।
উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মকবুল হোসেন মিথুন জানান, উন্নয়ন প্রচারে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশে ছাত্রলীগের নেতা-কর্মীরা কাজ করে যাচ্ছে।
টেকনাফ স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সরোয়ার অালম, জননেত্রী শেখ হাসিনার সরকার যে উন্নয়ন করেছে স্বাধীনতার ৪০ বছরে উখিয়া-টেকনাফে হয়নি। আর সে উন্নয়নের নেতৃত্ব দিচ্ছেন সংসদ সদস্য আবদুর রহমান বদি। ফেসবুকে এই উন্নয়নের প্রচার আরো বাড়াতে হবে তিনি মনে করেন।
উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সংসদ সদস্যরা একেকজন সারথী হিসেবে কাজ করছি। তাই বর্তমান সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে তা প্রচারের দায়িত্ব আমাদের। তাই তিনি এসব প্রচারনার মাধ্যমে বিশেষ করে তরুনদের মাঝে উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে হবে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer