উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১/১১/২০২৪ ১১:৩৬ এএম , আপডেট: ০১/১১/২০২৪ ১২:৪৭ পিএম
Single Page Top

কক্সবাজারের সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুর রহমান বদির ম্যানেজার ও টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিনগত মধ্য রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান র‍্যাব।

কক্সবাজার র‍্যাব ১৫ অতিরিক্ত পুলিশ সুপার (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার জাফর আহমেদ ইয়াবাসম্রাট খ্যাত সাবেক এমপি আব্দুর রহমান বদির ম্যানেজার ছিলেন এবং তার সব অপকর্মের সঙ্গী ছিলেন। জাফর আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি।

র‍্যাব সূত্রে জানা গেছে, টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায় জাফরকে গ্রেপ্তার করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবে জাফর আহমেদের নাম আছে। তালিকায় মাদকের গডফাদার হিসেবে জাফরের দুই ছেলের নামও আছে।

টেকনাফে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগে আবদুর রহমান বদিকে প্রধান আসামি করে ৩৩ জনের নামে থানায় একটি মামলা হয়। এ মামলায় টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমেদকেও আসামি করা হয়েছে। কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ বাদী হয়ে টেকনাফ থানায় মামলাটি করেন। এতে অজ্ঞাত প্রায় ৭০ জনকে আসামি করা হয়।

কক্সবাজার র‍্যাব ১৫ অতিরিক্ত পুলিশ সুপার (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) মো. কামরুজ্জামান জানান, টেকনাফ উপজেলা চেয়ারম্যান সাবেক এমপি বদির ম্যানেজার জাফরকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে গ্রেপ্তার করা হয়। তাকে কক্সবাজারে আনা হচ্ছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা

পাঠকের মতামত

Single Page Bottom

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer