ফ্যাসিবাদের রাস্তায় হাঁটছে বিএনপি: জামায়াত আমির
বর্তমান সরকারকে উদ্দেশ করে জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেছেন, আপনারা ফ্যাসিবাদের রাস্তায় হাঁটছেন। ...


কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে ২০০৭ সালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের হওয়া মামলা বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি ইজারুল হক আকন্দের হাইকোর্টের একটি বেঞ্চ এ রায় দেন।
২০০৭ সালের ১৭ ডিসেম্বর ৫৬ লাখ ১১ হাজার ৫০০ টাকার সম্পদ গোপন ও ৭৯ লাখ ৩৭ হাজার ৭৯৭ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আব্দুর রহমান বদির বিরুদ্ধে মামলা করে দুদক। দীর্ঘদিন স্থগিত থাকার পর মামলাটির কার্যক্রম ২০১৭ সালে সচল হয়।
পরে ওই মামলায় ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর বাদির অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন চট্টগ্রামের বিচারিক আদালত। ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে রিভিশন করেন আব্দুর রহমান বদি
পাঠকের মতামত