প্রকাশিত: ২২/০৪/২০২০ ৪:৪৭ পিএম

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ আরেক দফা বাড়লো। আগামী ৫ মে পর্যন্ত এ ছুটি বাড়ানো হয়েছে।
বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ছুটি বর্ধিত করা হয়েছে। তবে এই ছুটির সঙ্গে বেশকিছু নির্দেশনা থাকবে জানিয়ে তিনি বলেন, আজই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। সেই নির্দেশনাগুলো আমাদের অবশ্যই মেনে চলতে হবে।

এর আগে মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত করোনাভাইরাস প্রতিরোধে জাতীয় কমিটি আরো সাত দিন ছুটি বাড়ানোর সুপারিশ করে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হওয়ার পর ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে এ ছুটি বাড়িয়ে ৫-৯ এপ্রিল, এরপর ১৪ এপ্রিল এবং সবশেষ ২৫ এপ্রিল পর্যন্ত করা হয়। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় ছুটি আরো ১০দিন বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হলো।উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরো ৩৯০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৩ হাজার ৭৭২ জন এ ভাইরাসে আক্রান্ত হলো। এর মধ্যে মোট মৃত্যু হয়েছে ১২০ জনের।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer