প্রকাশিত: ২৮/০৪/২০২২ ১০:১১ পিএম

তিনদিনের অবকাশে সাজেক ভ্যালি যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তার নিরাপত্তায় ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত সব রিসোর্ট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সাজেক রিসোর্ট মালিক সমিতি। ১৫ মে থেকে যথারীতি সব কটেজ পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সমিতির ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়। সেখানে লেখা হয়, ‘এতদ্বারা সব রিসোর্ট মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ সাজেক সফর উপলক্ষে আগামী ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত সাজেকের সব রিসোর্ট বন্ধ থাকবে। সফরের গুরুত্ব এবং ভাবগাম্ভীর্য বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রদানের নির্দেশক্রমে অনুরোধ করা হল।’

সাজেক রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, সাজেক আগমনে রাষ্ট্রপতির নিরাপত্তা নিয়ে যাতে কোনো সমস্যা দেখা না দেয় সে জন্য প্রশাসনের অনুরোধের আমরা পাঁচদিন সব কটেজ বন্ধ রাখছি।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer