উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/১১/২০২২ ৬:২৫ পিএম
ফাইল ছবি

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের সাগর তীর থেকে নারী ও শিশুসহ ১১০ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। আচেহ’র মুয়ারা বাতু অঞ্চলের মিউনাসা বারো গ্রামের সাগর তীর থেকে তাদের উদ্ধার করা হয়েছে।

এই রোহিঙ্গাদের মধ্যে ৬৫ জন পুরুষ, ২৭ জন নারী ও ১৮ জন শিশু রয়েছেন। মঙ্গলবার ভোর বেলায় মিউনাসা বারো গ্রামের সাগর তীরে স্থানীয় এক জেলে তাদের প্রথম দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। তারপর পুলিশ তাদের উদ্ধার করে গ্রামের কমিউনিটি হলে নিয়ে আসে।

মুয়ারা বাতু পুলিশের শীর্ষ কর্মকর্তা হেরমান সাপুত্রা ইন্দোনেশিয়ার জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এবিসি।

হেরমান সাপুত্রা বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এক সপ্তাহ আগে মিয়ানমার থেকে তারা রওনা হয়েছিলেন। অধিকাংশের সঙ্গেই দীর্ঘ যাত্রার জন্য প্রয়োজনীয় খাবার ও পানি ছিল না। এ কারণে এই যাত্রীদের প্রায় সবাই শারীরিকভাবে খুব দুর্বল।’

‘আপাতত তাদের কমিউনিটি হলে রাখা হয়েছে। সরকার থেকে কোনো নির্দেশনা আসার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

এই রোহিঙ্গা দলটির অন্যতম দস্য মুহম্মদ আমিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাদের গন্তব্য ছিল মালয়েশিয়া। নৌকাটি মালয়েশিয়ায় নোঙ্গর করবে জেনেই এক সপ্তাহ আগে তারা চেপেছিলেন সেটিতে। মঙ্গলবার ভোররাতে যখন তাদেরকে মিউনাসা বারো গ্রামে নামিয়ে দেওয়া হয়, সেসময়ও নৌকার চালক ও অন্যান্য লোকজন বলেছিল— তাদেরকে মালয়েশিয়ায় পৌঁছে দেওয়া হয়েছে।

২০১৭ সালে সশস্ত্র রোহিঙ্গাগোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা) মিয়ানমারের রাখাইন রাজ্যের কয়েকটি পুলিশ স্টেশন ও সীমান্ত চৌকিতে একযোগে বোমা হামলা চালায়। সেই হামলার জবাবে দেশটির সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী।

সেনাবাহিনীর হত্যা-ধর্ষণ-লুন্ঠন-অগ্নিসংযোগের সামনে টিকতে না পেরে ওই বছরই ১০ লাখেরও বেশি রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন।

বিভিন্ন মানবাধিকার সংগঠন মিয়ানমারে সেনা নিপীড়নে হতাহত বেসামরিক ও জ্বালিয়ে দেওয়া ঘরবাড়ির হিসাব রাখছে।

অন্যদিকে মিয়ানমার কর্তৃপক্ষ বলছে, তারা বিদ্রোহ দমন করছে। রোহিঙ্গাদের ওপর পদ্ধতিগত নৃশংসতা চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে তারা।

পাঠকের মতামত

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...
Single Page Footer