প্রকাশিত: ২১/০২/২০২২ ৯:৩১ এএম
সেন্টমার্টিন জেটি ঘাট/ ছবি: ওবাইদুল হক চৌধুরী

উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর প্রভাবে উপকূলে ৩ নম্বর স্থানীয় সতর্ক দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এর জেরে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী।

তিনি জানান, পর্যটকবাহী জাহাজগুলো সেন্টমার্টিন থেকে এরই মধ্যে ফিরে এসেছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) টেকনাফ বা কক্সবাজার থেকে আর কোনো জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে না। তিনি আরও জানান, আবহাওয়ার পরিস্থিতি যতদিন ভালো না হচ্ছে, ততদিন এ নিষেধাজ্ঞা জারি থাকবে। কক্সবাজার, চট্টগ্রাম এবং টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপে মোট ৮টি পর্যটকবাহী জাহাজ চলাচল করে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট আবু সুফিয়ান জানান, রোববার বিকেল থেকে বিরূপ আবহাওয়া বিরাজ করছে। এর মধ্যে কক্সবাজার উপকূলে ৩নং সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সে কারণে নিরাপত্তার বিষয় বিবেচনায় এনে সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী সব জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আপাতত সোমবার একদিনের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আবহাওয়ার পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত দেওয়া হবে। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, দ্বীপের ১৫৪টি হোটেল ও কটেজে এই মুহূর্তে আনুমানিক ২ হাজারের বেশি পর্যটক অবস্থান করছেন।

তিনি জানান, ঢাকা পোস্টের সংবাদে জাহাজ চলাচল বন্ধের খবর পেয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি। উপজেলা প্রশাসন থেকে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করার আগেই সেন্টমার্টিন থেকে জাহাজগুলো ছেড়ে গিয়েছিল। পর্যটকরা যেন হয়রানি না হয় সেদিকে আমরা খেয়াল রাখছি। এখানে প্রচুর পরিমাণ খাদ্য মজুদ রয়েছে

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...