প্রকাশিত: ১৭/০৪/২০২২ ৮:৩৯ এএম

কুমিল্লায় সাংবাদিক মহিউদ্দিন সরকার হত্যা মামলার প্রধান আসামি মো. রাজু (৩৫) র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

শনিবার (১৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার গোলাবাড়ি সীমান্তে এই ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

নিহত রাজু জেলার আদর্শ সদর উপজেলার বিষ্ণপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, চোরাচালানের বেশ কয়েকটি মামলা রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে।

র‌্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন সময় সংবাদকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাতে গেলে র‍্যাবের উপস্থিত টের পেয়ে রাজু তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে র‍্যাব সদস্যরাও বাধ্য হয়ে পাল্টা গুলি চালাতে থাকে। এক পর্যায় রাজু নিহত হন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মহিউদ্দিন জানান, তাকে নিহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এর আগে বুধবার (১৩ এপ্রিল) রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইলের ভারতীয় সীমান্তে দুর্বৃত্তের গুলিতে নিহত হন সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের মোশাররফ সরকারের ছেলে। নাঈম কুমিল্লার স্থানীয় সংবাদপত্র ‘দৈনিক কুমিল্লার ডাক পত্রিকা’র স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহত মহিউদ্দিনের মা নাজমা বেগম বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় রাজুকে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...