প্রকাশিত: ১২/০৭/২০২১ ৮:০৪ এএম

চট্টগ্রামের বাকলিয়ায় সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারকালে হাবিবুল ইসলাম (২৯) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ৪ হাজার ৫২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার (১০ জুলাই) বিকাল পৌনে ৪টায় শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক হাবিবুল ইসলাম কক্সবাজারের টেকনাফ থানাধীন ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়ার আব্দুল করিমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল পৌনে ৪টার দিকে বাকলিয়ার শাহ আমানত সেতু এলাকায় তল্লাশি শুরু করে র‌্যাব। এ সময় একটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দিলে মোটরসাইকেল আরোহী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে তাকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা কলেজ ব্যাগ থেকে ৪ হাজার ৫২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক হাবিবুলকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, আটক হাবিব দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয় দিয়ে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে এসে দেশের বিভিন্ন জায়গায় পাচার করে আসছে।

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer