প্রকাশিত: ৩০/১২/২০১৮ ৪:৩৬ পিএম

প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজারের জেলা প্রশাসক ও একাদশ জাতীয় সংসদের রিটার্নিং অফিসার সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের কোনো সদস্যের নামে পর্যবেক্ষণ পাশ (কার্ড) ইস্যু করেননি। জেলার প্রকৃত, পেশাদার ও সিনিয়র সাংবাদিকরদের নামে নির্বাচনী সংবাদ সংগ্রহ করতে কার্ড ইস্যু না করা ন্যাক্ষারজনক ঘটনা। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এর মাধ্যমে সাংবাদিকদের অধিকার ক্ষুন্ন করেছেন। সাংবাদিকদেরকে কার্ড ইস্যু না করে পেশাগত দায়িত্ব পালন করতে প্রতিবন্ধকতা সৃষ্টি করার ঘটনায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার তীব্র নিন্দা ও উদ্বেগ জানাচ্ছে।

বিকাল থেকে সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ সাংবাদিকদেরকে জেলা প্রশাসনের কার্যালয়ে বিফ্রিং শেষে রাত ১০ টায় কার্ড প্রদান করা হবে মর্মে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আশ্বাস প্রদান করেন। কিন্তু রাত ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বের কার্যালয়ে এডিসি রেভিনিউর সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সদস্যদের নামে কোনো কার্ড দেওয়া যাবে না মর্মে জানিয়ে দেন।

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি সিনিয়র সাংবাদিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও নিউ এজ এর জেলা প্রতিনিধি মো. নুরুল ইসলাম , সাধারণ সম্পাদক দৈনিক হিমছড়ি সম্পাদক হাসানুর রশীদ ও বিএফইউেজের যুগ্ম-মহাসচিব জিএএম আশেক উল্লাহ একযুক্ত বিবৃতিতে নিন্দা জানিয়েছেন।

পাঠকের মতামত

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...

উখিয়ায় বর্জ্য থেকে হবে সার ও বিদ্যুৎ, নির্মিত হচ্ছে আধুনিক সমন্বিত প্ল্যান্ট

কক্সবাজারের উখিয়া উপজেলার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্ট ...

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...
Single Page Footer