প্রকাশিত: ২৯/১০/২০১৯ ৫:২২ পিএম

ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলা সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যে দোষ করবে শাস্তি পাবে। নুসরাত হত্যায় সাংবাদিকদের যথেষ্ট ভূমিকা ছিল। এজন্য আমি সাংবাদিকদের ধন্যবাদ জানাই। নুসরাত অত্যন্ত সাহসী মেয়ে। জীবন দিয়েছে কিন্তু সাহসের পরিচয় দিয়েছে।’

ভয় আমার ডিকশনারিতে নেই। আমি বৈরী পরিবেশে সময় পার করেছি। কারো কাছ থেকে তেমন সহায়তা পাইনি। এরপর আমি ক্ষমতায় এসেছি মানুষের দেশের উন্নয়ন করেছি। বিশ্বব্যাপী বাংলাদেশের উন্নয়নের সুনাম ছড়িয়ে পড়েছেন।’

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় গণভবনে ন্যাম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ ও আজারবাইজান সফরের নানা দিক নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আসামিদের মধ্যে একটা মেয়ে ছিল যে প্রেগন্যান্ট ছিল। এ অবস্থায় সে তার (নুসরাত) শরীরে আগুন দিতে সহায়তা করে।’

ন্যাম শীর্ষ সম্মেলনে অংশ নিতে চারদিনের সফরে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলন শেষে গত রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ঢাকায় ফেরেন তিনি।

১২০টি উন্নয়নশীল দেশের জোট ন্যাম জাতিসংঘের পর সবচেয়ে বড় ফোরাম হিসেবে পরিচিত। এবারের শীর্ষ সম্মেলনের আসর বসে আজারবাইজানের রাজধানী বাকুতে।

ন্যাম শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির বিন মোহাম্মদ, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।

এছাড়া ভারতের উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহিদসহ অন্যান্য রাষ্ট্র ও সরকারপ্রধান ও প্রতিনিধিদের সঙ্গে অনানুষ্ঠানিক সাক্ষাৎ ও বৈঠক করেন প্রধানমন্ত্রী।

ন্যাম শীর্ষ সম্মেলনের সাধারণ সভা ও দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে রোহিঙ্গা সমস্যাটিকে জোরালোভাবে উপস্থাপন করেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের প্রচেষ্টা ও মিয়ানমারের ভূমিকার কথাও বিশ্বনেতাদের অবহিত করেন তিনি। আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন কার্যক্রমকে নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধানে বিশ্বনেতাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান শেখ হাসিনা।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer