প্রকাশিত: ৩১/০৭/২০১৯ ৭:৫০ এএম

ঢাকা: সাংবাদিকতা ও পুলিশের চাকরি— দু’টি পেশাই ঝুঁকিপূর্ণ। ঝুঁকি মাথায় নিয়েই এই পেশার মানুষেরা কাজ করেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। মঙ্গলবার (৩০ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সাংবাদিক আব্দুস সালাম মিলনায়তনে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোশিয়েশনের (ক্র্যাব) গ্রুপ জীবন বীমার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পন হিসেবে কাজ করেন। অন্যায়, অনিয়ম তুলে ধরেন সাহসের সঙ্গে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি আবুল খায়ের। অনুষ্ঠান পরিচালনা করেন ক্র্যাব সাধারণ সম্পাদক দীপু সারোয়ার। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও সানলাইফ ইনসিওরেন্স কোম্পানির কর্মকর্তা শাহাদাত হোসেন সোহাগ।

এসময় ক্র্যাবের সাবেক সভাপতি মধুসূদন মন্ডল, খায়রুজ্জামান কামাল, সিনিয়র সাংবাদিক গাফফার মাহমুদ, ক্র্যাব সহসভাপতি মিজান মালিক, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...