প্রকাশিত: ২৮/০৮/২০১৭ ৬:৩২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:২৯ পিএম

ডেস্ক রিপোর্ট ::
করাচী সমুদ্র সৈকতে গোসল করার সময় ঝড়ো ঢেউয়ের ধাক্কায় ডুবে গিয়ে আট জনের মৃত্যু ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

করাচীর হাওকেসবে সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচ জনের একটি পাকিস্তানি পরিবার এবং তিনজন সৌদি নাগরিক রয়েছেন বলে জানা গেছে। সৌদি নাগরিকদের মধ্যে ছিলেন পাকিস্তানে নিযুক্ত সৌদি আরবের ভাই-কনস্যুল জেনারেলের পুত্র সন্তানও।

সৌদি দূতাবাস সংবাদমাধ্যমকে জানায়, তিন সৌদি নাগরিক সৈকতে গোসল করছিলেন। এ সময় পানির বড় ঢেউ ও শক্তিশালী স্রোত তাদেরকে টেনে নিয়ে গিয়ে ডুবিয়ে দেয়।

জিও টিভি জানায়, সমুদ্র সৈকতে পিকনিক করতে গিয়ে ১৬ বছর বয়সী এক মেয়েসহ পাঁচজনের একটি পরিবারও এ ঘটনায় ডুবে যায়।

পাকিস্তানে সমুদ্রে বর্ষা মৌসুমে হঠাৎ এ ধরণের ঝড়ো পরিস্থিতি ও শক্তিশালী স্রোতের টান সৃষ্টি হয় বলে জানা গেছে। সূত্র: দ্য নিউ আরব

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer