প্রকাশিত: ০৭/০৬/২০১৭ ১০:৪০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫৫ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
সততার অনন্য নজির রাখলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এ নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগসহ কয়েকটি মন্ত্রণালয়ে চলছে আলোচনা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ সচিবের সরকারি বাসায় কাঁঠালসহ বিভিন্ন ফলের গাছ রয়েছে। কাঁঠাল গাছে প্রায় শতাধিক কাঁঠাল ধরেছে। গত সোমবার দুপুরে পরিপক্ক কাঁঠালগুলো গাড়িতে করে মন্ত্রিপরিষদ বিভাগে আনা হয়। এরপর কর্মকর্তা- কর্মচারীদের মধ্যে এসব কাঁঠাল ভাগ করে দেয়া হয়। এ নিয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। তবে আলোচনায় তারা বলেন, অতীতে অনেকেই সরকারি বাসায় ছিলেন। কিন্তু ওই বাসার ফল কর্মকর্তা-কর্মচারীদের ভোগ করা সত্যিই দুষ্কর। উল্লেখ্য, শফিউল আলম চাকরি জীবনে সৎ ও দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত। সুত্র: মানবজমিন

পাঠকের মতামত

বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরখানে তুরাগ নদী থেকে বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বুধবার ...

একরাম হত্যা: হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

কক্সবাজারের টেকনাফে যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর একরামুল হককে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার ঘটনায় মানবতাবিরোধী ...

দেশে পৌঁছেছে রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত বাংলাদেশির মরদেহ

দেশে পৌঁছেছে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত শাহেদ আহম্মেদের মরদেহ। শুক্রবার (২৩ ...