ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০৫/২০২৫ ৯:৪৮ পিএম

কক্সবাজারের উখিয়া-টেকনাফ হাইওয়ে সড়কে পিক-আপ ও মোটরসাইকেল সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে ২ জন আহত ও জুনাইয়েদ (২৪) নামে একজন নিহত হয়েছে।

রবিবার (১৮ মে ২০২৫) রাত ৮ টার দিকে উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের চৌধুরী পাড়া ও ক্লাস পাড়া রাস্তার মাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘাতক পিক-আপটি সিগনাল দিয়ে ঘুরানোর সময় একটি মোটরসাইকেল এসে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা দুই আরোহী মারাত্মক ভাবে আহত হন। আহত অবস্থায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। পথিমধ্যে একজন মৃত্যু বরণ করেন।


জানা গেছে, নিহত জুনায়েদ (২৪) হলদিয়াপালং ৩নং ওয়ার্ডের বাসিন্দা হাবিব উল্লাহ’র ছেলে। এ ঘটনায় আহত ব্যক্তিরা কৌশলে পালিয়ে যাওয়ায় প্রাথমিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।


উখিয়ার শাহপুরী হাইওয়ে থানার ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেই মৃত অবস্থায় পাওয়া যায় এক যুবককে। ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই পিকআপের ড্রাইভার কৌশলে পালিয়ে যায়। প্রাথমিকভাবে নিহত যুবককে হাসপাতালে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আহতদের মধ্যে শরীরে বেশি ক্ষত দেখা যায়নি।

পাঠকের মতামত

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পানিতে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসাইলিং করার সময় ছিটকে পানিতে ...

বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন: প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ‘চলতি আগস্ট মাসেই ঢাকা–কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন ...

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন রাষ্ট্রদূতসহ ৮ সদস্যের প্রতিনিধি দল, প্রত্যাবাসন দাবিতে প্ল্যাকার্ড

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ...
Single Page Footer