প্রকাশিত: ১৮/০১/২০২০ ২:৪১ পিএম

আগামী ২৩ জানুয়ারি শ্বশুর বাড়ি যাবার কথা ছিল তনিমা ইয়াসমিন পিয়াসার (২৫)। কিন্তু তার আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন তিনি।

একই দুর্ঘটনায় মারা যান পিয়াসার বড় বোন তানজিলা ইয়াসমিন (২৮) ও ভাবি আফরোজা তাবাসুম তিথি (২৮)।

শুক্রবার রাতে শহরের পুরাতন কসবায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের এই তিনজন প্রাণ হারান।

নিহত পিয়াসা যশোরের বারান্দিপাড়ার বাসিন্দা ও বিশিষ্ট ব্যবসায়ী ইয়াসিন আলীর মেয়ে। এসময় আহত হন পিয়াসার স্বামী জ্যোতি ও ভাগ্নি মাসিয়াত।

যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত তাসমিম আলম জানান, যশোরের সখিনা মেডিক‌্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী পিয়াসার প্রায় দেড় বছর আগে বিয়ে হয় মোটর পার্টস ব্যবসায়ী শফিকুল ইসলাম জ্যোতির সঙ্গে। আগামী ২৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে পিয়াসাকে তুলে দেবার কথা ছিল। তাই শুক্রবার রাতে পিয়াসার স্বামী জ্যোতি, ভাবি তিথি, ভাগ্নি মাসিয়াত ও বড় বোন তানজিলাকে নিয়ে আত্নীয় স্বজনদের দাওয়াত করতে বের হয়েছিলেন।

রাতে শহরের পুরতান কসবা বিমান অফিসের কাছে তাদের প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের এক বিদ্যুতের খুঁটিতে আঘাত করলে তারা গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাদের যশোরের আড়াইশ শয্যা হাসপাতালে নিয়ে যাবার কিছু সময় পর তারা মারা যান।

আহত জ্যোতি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মাসিয়াতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শঙ্কামুক্ত নন বলে ডাক্তার জানিয়েছেন।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer