প্রকাশিত: ১৬/১২/২০১৮ ৯:৩৪ এএম

দীপক শর্মা দীপু :
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাংলাদেশের ইতিহাসে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এই দিনে বিশে^ মানচিত্রে সৃষ্টি হয় সার্বভৌম একটি নতুন দেশ লাল সবুজের ‘বাংলাদেশ’। যা বাঙ্গালী জাতিকে এনে দেয় আত্ম পরিচয়ের ঠিকানা। যারা বুকের তাজা রক্ত এ বিজয় আর বাঙ্গালী জাতির আনন্দের দিন ছিনিয়ে এনেছিলেন সেই সব শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধায় ষ্মরন করবে দেশের সর্বস্তরের মানুষ। জাতির এই দিনটি যথাযোগ্য মর্যদা ও উৎসাহ উদ্দীপনা নিয়ে শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত হবে কক্সবাজার জেলাবাসী।

জাতির গৌরব আর অহংকারের এ দিনটিতে ভোর থেকেই কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনারে নামবে হাজার হাজার মানুষের ঢল। তাদের হৃদয় নিংড়ানো শ্রদ্ধা আর ভালবাসায় ফুলে ফুলে ভরে উঠবে শহীদ বেদী।

উষালগ্ন থেকে রাত অব্দি ব্যাপক কর্মসূচির মাধ্যমে জেলাবাসী জাতির ৪৮তম দিবস উদযাপন করবে। এ উপলক্ষ্যে জেলা প্রশসাক মো: কামাল হোসেন জানান, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদের আত্মদানে এবং দুই লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বিজয়ে পেয়েছি আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বাঙ্গালী জাতির গৌরবোজ্জ্বল বিজয় দিবস যথাযোগ্য মর্যদায় উদযাপনে কক্সবাজার জেলা প্রশাসন ১৬ ডিসেম্বর বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

এর মধ্যে রয়েছে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা। প্রত্যেক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুস্পস্তবক, বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পন, স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সালাম গ্রহন, ডিসপ্লে, ছিন্নমুল শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধাদের ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, প্রীতি ফুটবল ম্যাচ, মুনাজাত , আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রামান্য চলচ্চিত্র প্রদর্শন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক , সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নাান কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করবে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...