প্রকাশিত: ১৯/০৮/২০১৭ ৭:৫৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫৫ পিএম

নিউজ ডেস্ক::
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রায় ১ মাস আগে ঘোষণা দিয়েছিলেন দলের মধ্যে অনুপ্রবেশকারী ও হাইব্রিড নেতাদের তালিকা করতে। এ তালিকার পাশাপাশি বর্তমান সংসদের কোন কোন এমপি বিএনপি ও জামায়াত নেতাদের পৃষ্ঠপোষকতা করছেন সেটিও তৈরির নির্দেশ দেয়া হয়েছিল সরকারি একটি সংস্থাকে।

গত সোমবার এ সংক্রান্ত ৩৫ জন আওয়ামী লীগের সংসদ সদস্যের নামের তালিকা এবং তারা কিভাবে জামায়াত-বিএনপিকে পৃষ্ঠপোষকতা করছেন তার বিশদ বিবরণ দেয়া হয়েছে প্রতিবেদনে।

সরকারের একটি নির্ভরযোগ্য পূর্বপশ্চিমকে নিশ্চিত করেছে, রাজশাহী বিভাগে আনুপাতিক হারে বেশি এমপির বিরুদ্ধে জামায়াত-বিএনপির পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে। রাজশাহী বিভাগে ৮ জন এমপির বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের ৬ জন, ঢাকা বিভাগের ৬ জন, খুলনার ৫ জন, সিলেট বিভাগে ১ জন, ময়মনসিংহে ২ জন, রংপুরে ৪ জন এবং বরিশালে ৩ জন এমপির নাম তালিকায় এসেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তালিকায় নাম আসা এমপিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা টাকার বিনিময়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের পক্ষে কাজ করছেন। এমনকি তারা টাকা নিয়ে মামলার আসামিদেরও পক্ষে অবস্থান নিয়েছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে অবৈধ সুযোগ সুবিধা নিয়ে বিএনপি-জামায়াতের লোকদের নেয়া হচ্ছে। পূর্বপশ্চিম এর সৌজন্য

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer