প্রকাশিত: ১১/০৯/২০১৭ ৭:১৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৪৩ পিএম

উখিয়া নিউজ ডটকম::

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘রোডম্যাপ’ দেবেন।

তিনি বলেন, মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন, তিনি সরেজমিনে দেখবেন। রোহিঙ্গা সমস্যা সমাধানে রোড়ম্যাপ দেবেন। তার সাহসী পদক্ষেপে এ সমস্যার সমাধান হবে।

সোমবার দুপুরে কক্সবাজারের কতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কারেদ এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলে বন্যা, হাওরে বিপর্যয়, উপকূলেও বন্যা-এতগুলো সমস্যা নিয়ে আজকে আমরা রোহিঙ্গাদের বিশাল স্রোতের মুখে পড়েছি। সরকারের দুই মেয়াদে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করছি আমরা। এখন পর্যন্ত তিন লাখেরও বেশি রোহিঙ্গা এখানে এসেছে। বিএনপি এখনো রোহিঙ্গা শরণার্থীদের দেখতে আসেনি। এলেও তারা আসবে ফটোসেশনের জন্য। কিন্তু আমরা প্রথম দিন থেকে তাদের পাশে আছি।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে প্রথম দিন থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কূটনৈতিক তৎপরতা শুরু করেছেন এবং আজও অব্যাহত আছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই রোহিঙ্গা স্রোত আমরা মোকাবেলা করতে পারবো।

এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া, স্থানীয় সংসদ সদস্য আবদুর রহমান বদি প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer