উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫/১১/২০২৩ ৮:৪৯ এএম
Single Page Top

দলীয় মনোনয়ন ঘোষণার আগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ডাক পেলেন নৌকা প্রতীকের তিন হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশী।

শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিল্পব বড়ুয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার সকাল ১০টায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাতীয় নির্বাচন উপলক্ষে গঠিত আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্য ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সব প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়নপত্র রিসিভের ফটোকপি, যারা অনলাইনে আবেদন করেছেন তাদের ফরমের ফটোকপি নিয়ে উপস্থিত থাকতে আহবান জানিয়েছেন।

দলটির সূত্র জানিয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি হয়েছে তিন হাজার ৩৬২টি। মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত এই পরিমাণ ফরম বিক্রি হয়েছে। এদিন শেষ হয় ফরম বিক্রি ও জমার সময়। ফরম বিক্রি হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকার। অনলাইনে বিক্রি হয়েছে ১২১টি।

সবচেয়ে বেশি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ঢাকা বিভাগে ৭৩০টি। আর চট্টগ্রামে ৬৫৯, রাজশাহীতে ৪০৯, খুলনায় ৪১৬, রংপুরে ৩০২, ময়মনসিংহে ২৯৫, সিলেটে ১৭২ এবং বরিশাল বিভাগে ২৫৮টি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী ভোট অনুষ্ঠিত হবে সাত জানুয়ারি। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ৩০ নভেম্বর।

এদিকে আরও দুই বিভাগে নৌকার প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শুক্রবার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হলেও কোন দুই বিভাগে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে তা সাংবাদিকদের জানাননি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘আজকে (শুক্রবার) দুটি বিভাগে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হয়েছে। তবে কোন দুটি বিভাগ সেটা প্রকাশ করা হবে না।’

‘আজকের চূড়ান্ত হওয়া দুটি বিভাগে বর্তমান বেশ কয়েকজন সংসদ সদস্য বাদ পড়েছে,’ যোগ করেন ওবায়দুল কাদের।

তবে বিজয়ী হবেন এমন সংসদ সদস্যদের বাদ দেয়া হয়নি জানিয়ে তিনি বলেন, ‘যাদের বাদ দেয়া হয়েছে তারা বিজয়ী হবেন না।’

আর যারা জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছেন, তাদেরকে আওয়ামী লীগের প্রার্থী তালিকা থেকে বাদ দিয়ে নতুনদের মনোনয়ন দেয়া হয়েছে বলে জানান দলের সাধারণ সম্পাদক।

এবার আওয়ামী লীগ ভিন্নভাবে প্রার্থী’ দিতে চায় জানিয়ে তিনি আরো বলেন, তালিকা চূড়ান্ত করার পর রোববারের মধ্যে এক সঙ্গে ৩০০ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ঘোষণা করা হবে।

পাঠকের মতামত

Single Page Bottom

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer