ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০৫/২০২৩ ৬:২৯ পিএম

রাজশাহীতে বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন।

সোমবার (২২ মে) বিকেল সাড়ে ৪টায় শহরের শহীদ দৌলত ময়দান পাবলিক লাইব্রেরির মাঠে প্রতিবাদ সমাবেশ হয়। সেখান থেকে র‍্যালি বের করে ভোলা বাবুর পেট্রোল পাম্প হয়ে শহীদ মিনার প্রাঙ্গণে শেষ হয়। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজারেরও বেশি নেতাকর্মী অংশ নেয়। এ সময় তারা দেশ ও দলের জন্য নিবেদিত হওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে শপথ পাঠ করেন।

সমাবেশে নেতারা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে প্রাণনাশের হুমকি দেওয়া মানে স্বাধীনতাকে হুমকির সামিল। কারণ শেখ হাসিনার সরকার মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার। বিএনপি-জামায়াতের কোনো অপশক্তি শেখ হাসিনার ক্ষতি করতে পারবে না। সকল ষড়যন্ত্রকে রুখে দিতে শেখ হাসিনার সৈনিকরা সবসময় প্রস্তুত। শেখ হাসিনার নেতাকর্মীরা যতদিন রাজপথে আছে, ততদিন নেত্রীর দিকে আঙ্গুল তোলার দুঃসাহস যেন কেউ না করে। তাকে হুমকি দেওয়া হলে তার জবাব কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেওয়া হবে।’

এসময় আওয়ামী লীগ নেতাকর্মীরা কক্সবাজারে বিএনপির সভা সমাবেশ বন্ধ করে দেওয়ার দাবি জানায়।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, আওয়ালী লীগ নেতা রেজাউল করিম, সোনা আলী, রহিম উদ্দিন, তাপস রক্ষিত, পৌর নির্বাচনে নৌকার মনোয়ন প্রার্থী মাহবুবুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক মারুফ আদনান প্রমুখ।

আবু সাঈদ চাঁদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ও মহানগর বিএনপির সমাবেশে তিনি বলেন, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করব।’

তার এই হুমকি দেওয়ার ভিডিও রোববার ছড়িয়ে পড়লে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...