ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/১০/২০২৬ ৯:৩৬ পিএম , আপডেট: ২৪/১০/২০২৬ ৯:৩৮ পিএম

শেখ রাসেল স্মৃতি সংসদ, কক্সবাজার জেলা শাখা কর্তৃক সংগঠনের উখিয়া উপজেলা কমিটি আগামী ১ (এক) বছরের জন্য অনুমোদন প্রদান করা হয়েছে। গত ২২ অক্টোবর  এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

কক্সবাজার জেলা শাখার সভাপতি আবু বক্কর ছিদ্দিক নয়ন এবং সাধারণ সম্পাদক আলী উল্লাহ সিকদার আকাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

অনুমোদিত উক্ত নবগঠিত কমিটিতে তুহিনুল ইসলাম মনি-কে সভাপতি এবং মোহাম্মদ মিজান-কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নতুন এই কমিটি আগামী ১ বছর উখিয়া উপজেলায় সংগঠনের সার্বিক কার্যক্রম ও সামাজিক কর্মকাণ্ড সফলভাবে পরিচালনা করবে।

পাঠকের মতামত

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা, হেনস্তা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক ...

টেকনাফে অভিযানের পরও থেমে নেই মানবপাচার গা ঢাকা দিচ্ছে কিছু পাচারকারী

তোফায়েল আহমদ, কক্সবাজার:: কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে মানবপাচারকারী সশস্ত্র দুর্বৃত্তের গুলিতে সেনা সদস্য তিতাস ...