শেখ রাসেল স্মৃতি সংসদ, কক্সবাজার জেলা শাখা কর্তৃক সংগঠনের উখিয়া উপজেলা কমিটি আগামী ১ (এক) বছরের জন্য অনুমোদন প্রদান করা হয়েছে। গত ২২ অক্টোবর এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
কক্সবাজার জেলা শাখার সভাপতি আবু বক্কর ছিদ্দিক নয়ন এবং সাধারণ সম্পাদক আলী উল্লাহ সিকদার আকাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
অনুমোদিত উক্ত নবগঠিত কমিটিতে তুহিনুল ইসলাম মনি-কে সভাপতি এবং মোহাম্মদ মিজান-কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নতুন এই কমিটি আগামী ১ বছর উখিয়া উপজেলায় সংগঠনের সার্বিক কার্যক্রম ও সামাজিক কর্মকাণ্ড সফলভাবে পরিচালনা করবে।