ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/১২/২০২৪ ৪:১৯ পিএম

মাওলানা সাদ কান্ধলভীর সম্পর্কে বিভিন্ন ধরনের মানহানিকর বক্তব্য প্রচার করার অভিযোগ এনে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হেফাজতে ইসলামের আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেকসহ ১২ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে। মো. যুবায়ের হোসেন নামে মাওলানা সাদের একজন অনুসারী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সোমবার (২ ডিসেম্বর) বাদীর আইনজীবী খান মোহাম্মদ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা ঢাকার যুগ্ম জেলা জজ প্রথম আদালতে গতকাল (১ ডিসেম্বর) মামলার আবেদন করি। আদালত আমাদের আবেদন গ্রহণ করে আগামী ১৪ জানুয়ারি সর্বোচ্চ কোর্ট ফি দাখিল সংক্রান্ত শুনানির জন্য দিন ধার্য করেছেন।

মামলার অপর বিবাদীরা হলেন- ইঞ্জিনিয়ার মাহফুজুল হান্নান মুন্না, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আব্দুল হামিদ মধুপুরী, মাওলানা নুরুল ইসলাম অলিপুরী, মাওলানা শাহরিয়ার মাহমুদ, লোকমান মাজহারী ও মুফতি জাফর আহমেদ।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ৫ নভেম্বর বিবাদীরাসহ কিছু আলেম শাহবাগের সোহরাওয়ার্দী উদ্দ্যানের সমাবেশে মাওলানা সাদ কান্ধলভী সম্পর্কে উদ্দেশ্যমূলকভাবে মানহানিকর বক্তব্য প্রচার করেন। মানহানিকর এমন বক্তব্যে এ ইসলামী চিন্তাবিদের সামাজিক সুনাম ও মর্যাদা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যা অর্থের মানদণ্ডে নিরূপণ করা সম্ভব না হলেও আর্থিক বিচারে কমপক্ষে ৫০০ (পাঁচশত) কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...