প্রকাশিত: ১৩/০৮/২০১৭ ৭:৫২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:১৫ পিএম

ঢাকা: বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশির বিয়ে করেন ২০১২ সালে। বিয়ের আগে অবশ্য কিছুদিন শিশিরের সঙ্গে প্রেম করেন সাকিব। ২০১০ সালে শিশিরের সঙ্গে সাকিবের প্রথম পরিচয় হয়। এরপর প্রেম ও বিয়ে। তাদের ঘরে রয়েছে দুই বছর বয়সী এক কন্যা সন্তান।

শুক্রবার নিউইয়র্কে এক সংবর্ধনা অনুষ্ঠানে নিজের প্রেম এবং বিয়ে নিয়ে কথা বলেন সাকিব। এসময় ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

সাকিব জানান, শিশিরের সঙ্গে তার পরিচয় ফেসবুকের মাধ্যমে। শিশিরের ছবি দেখে অভিভূত হয়ে যান সাকিব। প্রথমদিকে অবশ্য শিশিরের ফেসবুক আইডিটাকে ফেক বলে মনে হয়েছে সাকিবের।

সাকিবের কথায়, ‘এত সুন্দর মেয়ে, ছবি দেখেই অভিভূত হই। প্রথমে মনে হয়েছিল যে, এটি হয়তো কোনো ফেইক আইডি। কিন্তু বাস্তবেই যে সে …ছিল।

লন্ডনে খেলার সময় দেখা হয় দু’বার। এরপরই বিয়ে। প্রেম করার তেমন সুযোগ হয়নি। তবে তাকে বিয়ে করার সিদ্ধান্তটি ছিল আমার জীবনের সবচেয়ে ভালো এবং সময়োপযোগী একটি সিদ্ধান্ত। কারণ, বিয়ের পর আমি আরও বেশি উৎসাহ পাচ্ছি ক্রিকেটের প্রতি।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...
Single Page Footer