আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪/০৩/২০২৬ ৭:৫৮ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুব শিগগিরই পুনরায় উন্মুক্ত হবে। তিনি জানান, ইরানের সঙ্গে চলমান আলোচনা ইতিবাচকভাবে এগোলে এই প্রণালি দ্রুত চালু করা সম্ভব হবে।

সোমবার সিএনএনকেদেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ভবিষ্যতে হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র ও ইরানের যৌথ নিয়ন্ত্রণে থাকতে পারে। তিনি বলেন, “আমি এবং আয়াতুল্লাহ—যেই আয়াতুল্লাহই থাকুক না কেন—মিলেই এটি পরিচালনা করব।”

এছাড়া ইরানে সম্ভাব্য ‘শাসন পরিবর্তন’-এর ইঙ্গিতও দেন ট্রাম্প। তার দাবি, সংঘাতের শুরুর দিকে চালানো হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে স্বাভাবিকভাবেই রাজনৈতিক পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে।

তবে তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক আলোচনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেছে এবং সংঘাত প্রশমনের সম্ভাবনাও তৈরি হয়েছে। ট্রাম্প বলেন, ইরানের ভেতরে এমন কিছু ব্যক্তি রয়েছেন, যাদের তিনি “যুক্তিসঙ্গত ও সম্মানিত” মনে করেন এবং ভবিষ্যতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer