প্রকাশিত: ২৩/০৪/২০১৭ ৯:৫০ পিএম

শফিক আজাদ,উখিয়া নিউজ ডটকম::
অন্ধকারাচ্ছন্ন জনপদকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। একমাত্র শিক্ষাই জাতিকে আলোর পথ দেখাতে পারে। এখন আগের মতো গতানুগতিক পড়ালেখা কোন গুরুত্ব নেই। কারিগরি শিক্ষাকে বেশি গুরুত্ব দিতে হবে। এ জন্য দরকার সুশিক্ষা। তাই সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করতে পিতা-মাতাদের ভূমিকা অপরিসীম। রোববার সকাল সাড়ে ১০টায় উখিয়া ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্টান রাজাপালং আবুল কাশেম-নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী/১৭ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্টানে উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ ও কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি আলহাজ¦ শাহজাহান চৌধুরী উপরোক্ত কথা গুলো বলেন। প্রধান অতিথি বক্তব্যে তিনি আরো বলেন, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে আমার পরিবারের যথেষ্ট অবদান রয়েছে। কিন্তু সম্প্রতি বিদ্যালয়টির ৬০বছর পূর্তি অনুষ্ঠানের স্মারণীকায় আমার পরিবারের কোন নাম-নিশানা রাখেনি। যার যতটুকু অবদান ততটুকু স্বীকৃতি দেওয়া দরকার ছিল আয়োজক কমিটির। না হয় ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় কোন লোক এগিয়ে আসবেনা। আমি নিজেও উক্ত বিদ্যালয়ের ছাত্র ছিলাম। আগামীতে সকলকে এসব মনোভাব পরিহার করে উদারতার পরিচয় দেওয়ার আহবান জানান তিনি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শাহকামাল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শাহ জালাল চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর কবির, বিএনপি নেতা এম বাদশা মিয়া চৌধুরী, ছাবের আহমদ কন্ট্রাকটার, ওবাইদুল হক মেলু, দিদারুল আলম দিদু,ইউপি সদস্য শাহজাহান, মাওলানা শাহনেওয়াজ, বিদ্যালয়ের সহকারি প্রধান বাবুল হোসেন। উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক যথাক্রমে হারুন অর রশিদ, নুরুল আবছার, রূপেন রায় চৌধুরী, মোহাম্মদ আবু মুছা, খোরশেদ আলম, আহামাদুল্লাহ, কাজী নিগার সুলতানা, লাকী রাণী গোহ, সুজন চন্দ্র দে, মিজানুর রহমান, আব্দুল খালেক, মোঃ ইয়াকুব, সেলিনা আকতার, হামিদা, হেলিনা ও ফাতেমা। অনুষ্ঠান শেষে প্রায় ৫০টি ইভেন্টে বিজয়ী বিভিন্ন শ্রেণীর ১৫০জন ছাত্র/ছাত্রীদের মাঝে পাঠাভ্যাস (সেকায়েফ) এর পক্ষ পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও ২০১৬সালে অনুষ্ঠিত জেএসএসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৬জন কৃতি ছাত্র/ছাত্রী ও ৭জন ট্যালেন্টপুল ১৪সাধারণ বৃত্তি প্রাপ্ত এবং উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র, রাজাপালংয়ের বিশিষ্ট্য ঠিকাদার জহির চৌধুরী ও রাজাপালং মোহছেন আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খালেদা বেগমের গর্বিত সন্তান তাহাসান চৌধুরী মিকাত আন্ত: প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপস্থিত বক্তৃতায় জাতীয় পর্যায়ে ৩য় স্থান অধিকার করায় সংবর্ধিত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক আব্দু খালেক ও ফজলুল করিম।

পাঠকের মতামত

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
Single Page Footer