

বিনোদন ডেস্ক – রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে গত বুধবার অনুষ্ঠিত হল শাপলা মিডিয়া প্রযোজিত ‘শাহেনশাহ’ ছবির মহরত। এতে শাকিব খান ও নুসরাত ফারিয়া অভিনয় করছেন তা আগেই জানা ছিল।
কিন্তু জানা ছিল না শাকিবের বিপরীতে আরেক নায়িকা কে হতে যাচ্ছেন। অবশেষে মহরত অনুষ্ঠানে সেই নবাগত নায়িকাকে পরিচয় করিয়ে দেওয়া হল। তিনি হলেন রোদেলা জান্নাত। সবকিছু ঠিক থাকলে শিগগিরই শুটিং শুরু হবে শামীম আহমেদ রনি পরিচালিত এই ছবিটির।
শাকিবের এই নতুন নায়িকা রোদেলা মালয়েশিয়ার লিমককউইং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র ছাত্রী। তিনি একটি বেসরকারি চ্যানেলে সংবাদ পাঠিকা হিসেবে কিছুদিন কাজও করেছেন। এছাড়া রোদেলা ক্ল্যাসিকাল নাচেও পারদর্শী।
এদিকে, ফিল্ম পাড়ার কেউ কেউ বলছেন রোদেলা নাকি ছবিটির পরিচালক রনির ‘ঘনিষ্ঠ’ বন্ধু। আর সে সুবাদেই নাকি রোদেলার নায়িকা হওয়ার পথটি তরান্বিত হল।
Single Page Footer

পাঠকের মতামত